মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
নুরুল ইসলামের উপর হামলার প্রতিবাদে দক্ষিণ সুরমায় উপজেলা শ্রমিকদল মিছিল ও সমাবেশ

নুরুল ইসলামের উপর হামলার প্রতিবাদে দক্ষিণ সুরমায় উপজেলা শ্রমিকদল মিছিল ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সিলেট জেলা শাখার সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম এর উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদল এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে নগরীর দক্ষিণ সুরমার মৌবন মার্কেটের সামন থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কদমতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা শ্রমিকদল ভারপ্রাপ্ত আহবায়ক ও দক্ষিন সুরমা উপজেলা শ্রমিকদল সভাপতি শাহ আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সিলেট জেলা শ্রমিকদল আহবায়ক কমিটির সিনিয়র সদস্য জুমায়েল ইসলাম জুমেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিকদলের সাবেক যুগ্ম সম্পাদক আলি আহমদ, সিনিয়র সদস্য নিজাম উদ্দিন, দক্ষিন সুরমা উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক শহিদ রেজা, মোগলাবাজার থানা শ্রমিকদলের সভাপতি আশিক আহমদ, সিনিয়র সহ সভাপতি আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাধক লিটন আহমদ, সিলাম ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. তাজিদুর রহমান তাজুল প্রমুখ। মিছিল ও সমাবেশে দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে শ্রমিকদল সিলেট জেলা শাখার সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম এর উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে। শ্রমিকরা ন্যায্য দাবি ও অধিকার আদায়ের সঠিক আন্দোলন করতে জানেন। শ্রমিকদলের আন্দোলনের মুখে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে। বক্তারা বলেন দেশের সকল সেক্টরে শ্রমিকরা কর্মরত রয়েছেন। হামলার প্রতিবাদে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কর্মবিরতীর ডাক দিলে দেশ অচল হয়ে যাবে। বক্তারা শান্তিপ্রিয় শ্রমিকদের অশান্ত না করার আহ্বান জানিয়ে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায় শ্রমিকরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo