মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ, ১৫৯ জনের বিরুদ্ধে মামলা

জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ, ১৫৯ জনের বিরুদ্ধে মামলা

নিউজ মিরর ডেস্ক
সিলেটের জাফলং এ দুই উপদেষ্টার গাড়ী বহরের গতি রোধ করে বিক্ষোভের ঘটনায় সদ্য বহিস্কৃত যুবদল নেতা জাহিদকে প্রধান আসামী করে ১৫৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে বাকী ১৫০ জনকে অজ্ঞাত আসামী হিসেবে দেখানো হয়েছে। রোববার (১৫ জুন) রাতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান। তিনি বলেন, ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করতে কিছুটা সময় লেগেছে। তিনি জানান, দ্রুত অপরাধীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ জানান, মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনীভাবে সংঘবদ্ধ হয়ে অবৈধভাবে গতিরোধ করে বাধা ও অবৈধ ভাবে অবরোধ করে সরকারী কর্মচারীকে সরকারী কাজে বাধাদান করার অভিযোগ আনা হয়েছে। মামলা নম্বর ১২ তারিখ-১৫/০৬/২০২৫ । মামলায় ১৪৩/৩৪১/৩৪২/১৮৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গোয়াইনঘাট থানা পুলিশের তথ্য মতে মামলায় প্রধান আসামী করা হয়েছে এ ঘটনার পর সদ্য বহিস্কৃত যুবদল নেতা জাহিদ খানকে। দ্বিতীয় আসামী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন। এছাড়া মামলায় আরো ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য গত শনিবার জাহিদ ও ৫ আগষ্টের পর চিহ্নিত পাথর খেকো আজিরের নেতৃত্বে সিলেটের জাফলং এ বন উপদেষ্টা সৈয়দা রিজ্ওয়ানা হাসান ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়ী বহরের গতি রোধ করে বিক্ষোভের ঘটনা ঘটে। এ ঘটনার প্রায় ৩০ ঘন্টাপর মামলা দায়ের করলো পুলিশ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo