মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
ঢাকায় সিলেট যুবলীগের দুই নেতা গ্রেফতার

ঢাকায় সিলেট যুবলীগের দুই নেতা গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
রাজধানী ঢাকা থেকে সিলেট যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) ভোররাতে তাদেরকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জুলাই ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্য আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া ও নির্বিচারে গুলীবর্ষণের অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা ও মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জাকিরুল আলম জাকির।

পুলিশ সূত্রে জানা গেছে, যুবলীগের এ দুই নেতা ঢাকা উত্তরার ১৭নং সেক্টরের একটি বাসায় থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে পুলিশের একটি দল তাদেরকে গ্রেফতার করে।

এর সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি জিয়াউল হক জানান, সিলেটের দুই যুবলীগ নেতা ঢাকায় গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেছে। তারা বর্তমানে পল্টন থানায় আছেন।

প্রসঙ্গত, যুবলীগ নেতা জাকিরুল আলম জাকির ও রেজাউল ইসলাম রেজার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর তারা আত্মগোপনে ছিলেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo