সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ছাত‌কে জালিয়াতি করে হাওরে বাঁধের টাকা তোলার অ‌ভি‌যোগ

ছাত‌কে জালিয়াতি করে হাওরে বাঁধের টাকা তোলার অ‌ভি‌যোগ

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে দুই ব্যক্তির নাম ও স্বাক্ষর জাল করে প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা লুটপাট ও আত্নসা‌তের অ‌ভি‌যোগ উঠেছে।

এ প্রক‌ল্পের লুটপা‌টের নেপথ্যে র‌য়ে‌ছে জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, ছাতক উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এনাম উদ্দিন ওরফে এনামুল হক। তার পুত্র পিআইসি ক‌মি‌টির সদস‌্য স‌চিব ও ইমাম হিসা‌বে রাখা হয়। এ ঘটনা নি‌য়ে উজেলাজু‌ড়েই আলোচনা ও সমা‌লোচনার ঝড় উঠে‌ছে।

এ ঘটনায় রোববার (১৫ জুন) বিকা‌লে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছে উপজেলার চাউলির হাওরের ১৭নং প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্য পদে নাম ব্যবহার করা দুইজন কৃষক।

অভিযোগ কারীরা হলেন জাউয়া বাজার ইউনিয়নের জাউয়া গ্রামের আবুল খয়ের ও শোয়েব আহমেদ। ১৭নং পিআইসির সভাপতি কয়েছ আহমদ পীর ও সদস্য সচিব এহসানুল হকের বাড়িও জাউয়া গ্রা‌মে।

এই প্রকল্পটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাবিটা প্রকল্পের। উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের চাউলির হাওরের বিনন্দপুর, কোনাপাড়া, বড়বিলসহ বিভিন্ন এলাকায় প্রকল্পটির কাজ ৯৭১ মিটার ডুবন্ত বাঁধের ভাঙন প্রতিরোধ ও মেরামত করা। এ প্রক‌ল্পের ক‌মি‌টি‌তে আবুল খয়ের ও শোয়েব আহমেদের নাম র‌য়ে‌ছে। তারা প্রকল্প সম্পর্কে অবগত নন এবং কোনো কাগজে স্বাক্ষরও ক‌রে‌ননি। জালিয়াতি করে ১৭নং প্রকল্প কমিটির তালিকায় তাদের নাম ৪ ও ৫ নম্বর সদস্য হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তাদের স্বাক্ষর জাল করে ১৫ লাখ ৭৫ হাজার টাকা আত্নসাতে ভুয়া বিল জমা দি‌য়ে উত্তোলন করা হয়েছে। বাস্তবে প্রকল্পের কাজ হয়নি এবং কোথাও কোনো মাটি ভরাট হয়নি। তারা কেউ পিআইসির কোনো বৈঠকে অংশ নেননি বা কোনো বিল-ভাউচারে স্বাক্ষর দেননি।

অভিযোগে বলা হয়, পিআইসির সদস্যসচিব এহসানুল হক ও ৬নং সদস্য রেদওয়ানুল হক ফাহিম দুজনই আপন ভাই এবং প্রকৃত পরিচয় গোপন করে একজনকে কৃষক ও অন্যজনকে ইমাম দেখানো হয়। কিন্তু বাস্তবে একজন ফার্মেসি ব্যবসায়ী, অন্যজন কখনো কোনো মসজিদের ইমাম নয়।

এ বিষয়ে ১৭ নং পিআইসি সভাপতি কয়েছ আহমদ পীর তার বিরু‌দ্ধে আনা অ‌ভি‌যোগ স‌ঠিক নয় বলে দাবি করেন।

এ ব‌্যাপা‌রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম অভি‌যোগ প্রা‌প্তির সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo