মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে পুলিশের চেকপোস্ট : ৯০ লাখ টাকার ভারতীয় চোরাচালানসহ আটক ৩

সিলেটে পুলিশের চেকপোস্ট : ৯০ লাখ টাকার ভারতীয় চোরাচালানসহ আটক ৩

নিউজ মিরর ডেস্ক
সিলেটে নগরীতে ৯০ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালান তিনজকে আটক করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যান আটক করা হয়। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর সুরমা বাইপাস এলাকায় পুলিশের চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন ভোলা জেলার মনপুরা থানার পূর্বের বেড়ী (চর ফয়েজ উদ্দীন) এলাকার মো. আব্দুর রশিদ মাঝির ছেলে রিয়াজ সাইফুল (২৪), সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মাইনগর (পশ্চিম হাটি) এলাকার মো. নাছির উদ্দিনের ছেলে লিটন (২৩), ও ঝালকাঠি জেলার নলছিটি থানার দপদপিয়া পশ্চিম খান বাড়ি এলাকার আমির আলী খানের ছেলে মো. আলমগীর খান (৩৫)।

পুলিশ জানায়, পিকআপভ্যানে থাকা চোরাচালানের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, টি-শার্ট, লুঙ্গি, মার্লবো ব্র্যান্ডের সিগারেট এবং বিভিন্ন ধরনের কসমেটিকস। যার বাজারমূল্য প্রায় ৯০ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া পিকআপটির মূল্য ধরা হয়েছে ১২ লাখ টাকা।

আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, এসব চোরাইপণ্য সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়। পরে তা সিলেটে এনে বিক্রির পরিকল্পনা ছিল। চক্রটির সঙ্গে আরও একজন জড়িত রয়েছে বলেও পুলিশকে জানায় তারা।

এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনের ধারায় মামলা হয়েছে। আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo