সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে বিএমজেএ নিয়ে অসত্য ও মনগড়া বক্ত্যব্যের নিন্দা : এক সাংবাদিককে ২৪ ঘন্টার আল্টিমেটাম

সিলেটে বিএমজেএ নিয়ে অসত্য ও মনগড়া বক্ত্যব্যের নিন্দা : এক সাংবাদিককে ২৪ ঘন্টার আল্টিমেটাম

১৪ জুন শনিবার বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্যরা একদিনের সফরে দেশের দ্বিতীয় সর্ববৃহৎ টাঙ্গুয়ার হাওরে ঈদ আনন্দ ভ্রমণে গিয়েছিলেন। আনন্দ ভ্রমণে বাবার সাথে ছেলে এবং স্বামী-স্ত্রী, সিলেটের সিনিয়র, জুনিয়র প্রতিষ্ঠিত সাংবাদিকরা গিয়েছিলো। অথচ সিলেটের একজন সাংবাদিক অত্যন্ত নোংরা অশালীন ভাষায় সে সফর নিয়ে কটুক্তি করে।

সিলেটের শীর্ষ পুলিশ কর্মকর্তার সামনে তিনি আনন্দ ভ্রমণে সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, মদ খেয়ে তারা মাতলামি করেছেন, যা অসত্য এবং মনগড়াভাবে তার বক্তব্য দিয়েছেন। যা দেখে বিএমজেএ-এর প্রতিটা সদস্য মর্মাহত ও বিক্ষুব্ধ।

বিএমজেএ নেতৃবৃন্দ এই ধরনের অসত্য মনগড়া, কাল্পনিক, মানহানিকর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। এমন অসত্য বক্তব্যের জন্য সাংবাদিক কবির আহমেদ সোহেলকে ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছে।

অন্যথায় বিএমজেএ এর নেতৃবৃন্দ কবির সোহেলের এই মানহানিকর বক্তব্যের জন্য আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo