বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেট করোনা ভাইরাস : আরও একজন শনাক্ত

সিলেট করোনা ভাইরাস : আরও একজন শনাক্ত

নিউজ মিরর ডেস্ক
সিলেটে করোনা ভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত আরও একজন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ জনে। আক্রান্ত ব্যক্তি সিলেটের স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজে এক পুরুষ রোগীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এখন পর্যন্ত সিলেট জেলায় ৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৮.১১ শতাংশ।

এর আগে দুইজন রোগী সনাক্ত হয়েছিলেন, যাদের মধ্যে একজন ৮০ বছর বয়সী পুরুষ, যার শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং বর্তমানে তিনি শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। অপরজন একজন নারী।

স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ব্যক্তি সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তার চিকিৎসা চলছে।

করোনাভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট যাতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সচেতনতা অবলম্বনের জন্য আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে আইসোলেশনে রাখার কার্যক্রম চলছে বলেও জানানো হয়েছে।

সিলেটে করোনা পরিস্থিতি মোকাবেলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo