মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ডা. জুবাইদা রহমান দেশের একজন সুনামধন্য চিকিৎসক ও আদর্শ নারী : বদরুজ্জামান সেলিম

ডা. জুবাইদা রহমান দেশের একজন সুনামধন্য চিকিৎসক ও আদর্শ নারী : বদরুজ্জামান সেলিম

সিলেট মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী বদরুজ্জামান সেলিম বলেছেন, আজকের এই দিনটি কেবল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, সিলেটের কৃতি সন্তান ও সুনামধন্য চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মদিন নয়, আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। তিনি বলেন, ডা. জুবাইদা রহমান শুধু তারেক রহমানের সহধর্মিণী নন, তিনি নিজ গুণে দেশের একজন সুনামধন্য চিকিৎসক ও আদর্শ নারী। সিলেটের রাজনীতিতে ডা. জুবাইদা রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (১৮ জুন) সকালে বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ মহানগর শাখার উদ্যোগে সিলেটের কৃতি সন্তান সাবেক নৌবাহিনীর প্রধান, রিয়াল এডমিরাল মরহুম মাহবুব আলী খান এর সুযোগ্য কন্যা ডাঃ জোবাইদা রহমান এর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ মহানগর শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সিলেট সিটির সাবেক মেয়র পদপ্রার্থী মোঃ সালাহ উদ্দিন রিমন এর সভাপতিত্বে ও এয়ারপোর্ট থানা বিএনপি নেতা সেবুল আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যবসায়ী সমিতি সভাপতি আব্দুর রহমান রিপন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানা বিএনপি নেতা মো. সুহেল খান, সিলেট মহানগর কৃষকদলের সহ সভাপতি মো. মাহমুদ হোসেন রোসেল, সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ মাজেদ, ছাত্রদল নেতা মাহবুব জাকারিয়া, মো. জাকির হোসেন প্রমুখ।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo