মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ডা. জোবাইদা রহমানের জন্মদিনে যুক্তরাজ্য বিএনপি নেতার দোয়া মাহফিল

ডা. জোবাইদা রহমানের জন্মদিনে যুক্তরাজ্য বিএনপি নেতার দোয়া মাহফিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, সিলেটের কৃতি সন্তান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল মাহবুব আলী খানের কন্যা বিশিষ্ট কারডিওলজিষ্ট ডা. জোবাইদা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) বুধবার বাদ আসর সিলেট নগরীর ইলাশকান্দি জামে মসজিদে যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও সিলেট ৫-আসনে (জকিগঞ্জ-কানাইঘাট) বিএনপির মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলাম মামুনের পক্ষ থেকে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীগন উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন ইলাশকান্দি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নিয়াজান আলী।

মাহফিলে ডা. জোবায়দা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত কামনা করা হয়।

সাবেক ছাত্রদল নেতা ও কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজুর ব্যবস্থাপনায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo