মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জাফলংয়ে ৬৭ টি ক্রাশার মিলের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন

জাফলংয়ে ৬৭ টি ক্রাশার মিলের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন

নিউজ মিরর ডেস্ক
গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় পাথর ভাঙ্গার ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম শুরু করেছে যৌথবাহিনী। বুধবার( ১৮ জুন ) দুপুর ১২ টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার জাফলং এলাকার বিভিন্ন পাথর ক্রাশার মিলে এ অভিযান চালানো হয়।

এ সময় যৌথবাহিনীর উপস্থিততে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর নেতৃত্বে টাক্সফোর্সের অভিযানে জাফলংয়ে ৬৭ টি পাথর ভাঙ্গার ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় । এসব ক্রাশার মেইলের বিদ্যুৎ মিটার খুলে নেওয়া হয়েছে।

এর আগে সিলেটের পরিবেশবান্ধ পর্যটন বিকাশ ও পরিবেশ ভারসাম্য রক্ষার নির্দেশ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। বিদ্যুৎ বিভাগ,পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ, বিজিবি ও পুলিশ সদস্যর সমন্বিত টাক্সফোর্সের অভিযান পরিচালনা হয়। অভিযানে অংশ নেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার তোফায়েল আহমেদ।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ের বিভিন্ন এলাকায় ৬৭ টা অবৈধ পাথর ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় মিটারগুলো খুলে নেওয়া হয়েছে।

তিনি বলেন, অবৈধ স্থাপনা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান কার্যক্রম চলমান থাকবে।কোনভাবেই আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo