মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ভারতীয় সীমান্তে গাছের ডালে ঝুলছে বাংলাদেশি যুবকের লাশ

ভারতীয় সীমান্তে গাছের ডালে ঝুলছে বাংলাদেশি যুবকের লাশ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উৎমা ভারতীয় সীমান্তে অভ্যন্তরে এক বাংলাদেশি যুবকের মরদেহ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। নিহত জাকারিয়া (২৩) লামাগ্রামের, উত্তর রণিখাই ইউনিয়ন আলাউদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (১৯ জুন ) জানা গেছে, ১২৫৭ নম্বর মেইন পিলারের ২০ নম্বর ছাফ, ভারতীয় পিলারের কাছাকাছি অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি একটি গাছের ডালে দড়িতে ঝুলছিল। ঘটনাটি দেখতে পেয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উৎমা বিজিবি ক্যাম্পের কমান্ডার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। এটি আত্মহত্যা, না অন্য কোনো রহস্যজনক কারণ—তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে বলে জানা গেছে।

এদিকে, স্থানীয়দের মাঝে এ ঘটনায় শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সিলেট কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ জানান, ‘সীমান্তের পিলারের ওপারে এক যুবক আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধারের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র উৎমাছড়া ক্যাম্পের কমান্ডারের সাথে আলাপ হয়েছে। নিহতের পরিবার থেকে সাধারণ ডায়েরি করা হলে পরবর্তীতে বিজিবি ও পুলিশের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করতে পারবে। যেহেতু সীমান্তের ওপারে তাই কিছু আইনি জটিলতার জন্য মরদেহ উদ্ধারে বিলম্ব হচ্ছে।’

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo