সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বাহুবলে ডাকাত সর্দার লাল আটক

বাহুবলে ডাকাত সর্দার লাল আটক

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
কুখ্যাত ডাকাত সর্দার ও একাধিক মামলার আসামী সৈয়দ লাল মিয়াকে (৩৯) আটক করেছে র‌্যাব-৯ সিপিসি শায়েস্তাগঞ্জ। সোমবার বিকালে জেলার বাহুবল উপজেলার মিরপুর বাজার থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব মিডিয়া শাখার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল। ডাকাত লাল মিয়া সদর উপজেলার শায়েস্তানগর এলাকার সৈয়দ গেদু মিয়ার ছেলে।

মঙ্গলবার সকালে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার জানান, ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে কতিপয় অসাধু লোক ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালনা করে। এই সুযোগে ডাকাত সর্দার লাল মিয়াও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করে বেড়ায়।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলার মিরপুর বাজারে অভিযান চালিয়ে লাল মিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। ডাকাত লাল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo