শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটে ক্রমশই বাড়ছে করোনা : ২৪ ঘন্টায় আরো এক জন শনাক্ত, আক্রান্ত মোট ৭ জন

সিলেটে ক্রমশই বাড়ছে করোনা : ২৪ ঘন্টায় আরো এক জন শনাক্ত, আক্রান্ত মোট ৭ জন

নিউজ মিরর ডেস্ক
সিলেটে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন করে আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ১ সপ্তাহে বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় সিলেটে আরও একজন রোগীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

এনিয়ে সিলেটে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। মোট ৭৩ জনের নমুনা পরীক্ষায় এই ৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৯.৬০ শতাংশ। অর্থাৎ শনাক্তের হার ১০ শতাংশের কাছাকাছি। নমুনা পরীক্ষা বাড়লে শনাক্তের হারও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সিলেটে ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কোভিড আক্রান্ত শনাক্ত হন ১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। আক্রান্তদের সবাই এখনো হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪ জন এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ও আল-হারামাইন হাসপাতালে ১ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, করোনা চিকিৎসার জন্য শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে। আপাতত একটি ৩০ বেডের ওয়ার্ড চালু হলেও প্রয়োজনে পুরো হাসপাতালে শুধু করোনা চিকিৎসা দিতে প্রস্তুত রয়েছে। পাশাপাশি বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo