মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
গোয়াইনঘাটে ব্যবসার কথা বলে ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

গোয়াইনঘাটে ব্যবসার কথা বলে ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

নিউজ মিরর ডেস্ক
সিলেটের গোয়াইনঘাটে গরু ব্যবসার কথা বলে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভোক্তভোগি শিল্পী বেগম গোয়াইনঘাট উপজেলার সুলতানপুর গ্রামের দুবাই প্রবাসী আবুল কালামের স্ত্রী। এ ঘটনায় সিলেটের আমলী আদালতে ৩ জনকে আসামী করে তিনি গত বছর সিআর মামলা দায়ের করেন। মামলা নং: ৩৮৪/২০২৪ ইং।

মামলার আসামীরা হলেন একই উপজেলার পান্তমাই গ্রামের ছিদ্দেক আলীর ছেলে রাজা মিয়া, নিজাম উদ্দিনের ছেলে রুবেল আহমদ ও আলা উদ্দিনের ছেলে লোকমান মিয়া।

মামলার দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা গোয়াইনঘাট থানার এসআই তরিকুল মামলার এজাহার ভূক্ত ১ ও ২ নং আসামীকে বাদ দিয়ে শুধু ৩ নং আসামীকে অভিযুক্ত করে আদালতে গত ০৬/০৫/২০২৫ইং তদন্ত প্রতিবেদন প্রদান করেন। উক্ত তদন্ত প্রতিবেদন (চার্জশিট)’র বিরুদ্ধে বাদীনি শিল্পী বেগম গত ২০/০৫/২০২৫ইং আদালতে নারাজী দরখাস্ত প্রদান করেন।

দরখাস্তে তিনি উল্লেখ করেন, গরু ব্যবসার জন্য তিনি তার নামীয় পূবালী ব্যাংক লিমিটেড গোয়াইনঘাট শাখার সঞ্চয়ী হিসাব নং: ১২৫০১০১০৭৩৮৬৫ এর ১টি ১০ (দশ) লক্ষ টাকার চেক ১নং আসামী রাজা মিয়াকে আরও ১টি ৪ (চার) লক্ষ টাকার চেক ২নং আসামী রুবেল মিয়াকে প্রদান করেন। এ দু’জনই মুল অভিযুক্ত ও এজাহার নামীয় ১ ও ২ নং আসামী। অথচ তদন্তকারী কর্মকর্তা এসআই তরিকুল এ দুই আসামীর কাছ থেকে মোটা অংকের আর্থিক ফায়দা হাসিলের মাধ্যমে তাদেরকে তদন্ত প্রতিবেদন থেকে বাদ দিয়ে আদালতে মনগড়া প্রতিবেদন প্রদান করেন।

শিল্পী বেগমের দাবি পূনরায় মামলার সঠিক তদন্ত করে প্রকৃত আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo