বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
বিএনপি ক্ষমতায় আসলে দেশের সব সমস্যার সমাধান হবে : খন্দকার মুক্তাদির

বিএনপি ক্ষমতায় আসলে দেশের সব সমস্যার সমাধান হবে : খন্দকার মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বিগত ১৫ বছরে প্রশাসনের সকল শাখায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা সমাধান করতে অনেক সময়ের প্রয়োজন। তিনি আরোও বলেন, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না আসলে প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণরূপে ফিরে আসবে না। বিএনপি সবসময় দেশ ও দেশের মানুষকে ভালোবাসে। তাদের যেকোন অধিকার আদায়ে সবসময় পাশে রয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে দেশের সব সমস্যার সমাধান হবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছেন।

শনিবার (২১ জুন) দুপুরে সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক মালিক সমিতির আহবায়ক, সিলেট জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ সভাপতি, শেখ মৌলভী ওয়াকফ স্টেট মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও ২৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি দিলওয়ার হোসেনের উদ্যোগে মাছিমপুরস্থ তাঁর নিজ বাসভবনে আয়োজিত ঈদ পূণর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিসিকের ২৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি দিলওয়ার হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, দি সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা জিয়াউল হক জিয়া, দি সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ সভাপতি ও সিলেট কয়লা আমাদানীকারক গ্রুপের সভাপতি চন্দন শাহা, বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কালিঘাট কাঁচামাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক খালেদ হোসেন, দি সিলেট চেম্বারের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হোসেন, সিলেট ইট প্রস্তুত মালিক গ্রুপ সিলেট বিভাগীয় সদস্য সচিব হাজী আব্দুল আহাদ, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি মো. আব্দুল হাকিম, স্থানীয় সকার বিষয়ক সম্পাদক ও ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মো. কবির আহমদ, সিলেট মহানগর বিএনপির সহ মৎস্য বিষয়ক সম্পাদক মো. শাহিন আহমদ, ৩১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. সাবউদ্দিন, মো. নিজাম উদ্দিন।

এছাড়াও এলাকার বিশিষ্ট মুরব্বীয়ান, যুবসমাজ, মেন্দিবাগ, নোয়াগাঁও, কুশিঘাট এবং সিলেট সিটি কর্পোরেশনের ২৩, ২৪ ও ৩১ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্থরের মানুষ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo