বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার

সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
সিলেটের শাহপরান থানাধীন খাদিমপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে স্বামী তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

নিহত মনি আক্তার (২২) হবিগঞ্জের বাহুবল থানার খড়িয়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি স্বামী তাজুল ইসলামের (২৮) সঙ্গে সিলেট শহরতলীর খাদিমপাড়া ২ নম্বর রোডের আলা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তাজুল ইসলাম একই উপজেলার খড়িয়া শংকরপুর গ্রামের হাফিজ মিয়ার ছেলে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, শনিবার (২১ জুন) সন্ধ্যায় ওই বাসা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মনির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘরের একটি দরজা ভেতর থেকে আটকানো থাকলেও অন্যটি খোলা ছিল।

তিনি আরও জানান, স্বামী-স্ত্রীর মধ্যে আগে থেকেই পারিবারিক কলহ চলছিল। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে স্বামী তাজুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন। তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২২ জুন) আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo