মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, শিক্ষার্থীদের ভালো ক্যারিয়ার গঠনে ইন্টারমিডিয়েট হচ্ছে একটি টার্নিং পয়েন্ট। তিনি বলেন, জীবনে ভালো কিছু করতে হলে ভালো ফলাফল অর্জন করতে হবে। ভালো ফলাফল মানে কেবল শিক্ষা ক্ষেত্রে ভালো ফল করা নয়, বরং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা ও জ্ঞান অর্জন করা।

তিনি পরীক্ষার্থীদের জীবনে সাফল্য অর্জনে করণীয় বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন এবং পরীক্ষার পূর্বে ও পরীক্ষার হলে করণীয় বিষয়সমূহ সম্পর্কে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি করোনাসহ নানামাত্রিক প্রতিকূলতা কাটিয়ে ওঠার দৃঢ় সংকল্প রাখার আহ্বান জানান।

রবিবার (২২ জুন) সকালে কলেজের অডিটরিয়ামে স্কলার্সহোম মেজরটিলা কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, এডমিট কার্ড বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ এর উপস্থাপনায় অনুষ্ঠানানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফুয়াদ হাসান চৌধুরী এবং গীতা থেকে পাঠ করেন তুলি ব্যাপারী।
স্বাগত বক্তব্য রাখেন কলেজের একাডেমিক ইনচার্জ কাজী শাখাওয়াত হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন জীববিজ্ঞান বিভাগের প্রধান মো. নিজাম উদ্দিন ও বাংলা বিভাগের প্রভাষক এমদাদুর রহমান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ফেরদৌসী মাহবুবা ও শাহরিয়ার হাসান নাবিল।

ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ফয়সল আহমেদের পরিচালনায় পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শারীরিক সুস্থতা ও সকলের মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের প্রবেশ পত্র বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo