সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে প্রতিবন্ধী কিশোরকে নির্যাতন করলেন আ. লীগ নেতার ছেলে আরিফ!

সিলেটে প্রতিবন্ধী কিশোরকে নির্যাতন করলেন আ. লীগ নেতার ছেলে আরিফ!

নির্যাতনকারি যুবক লাল বৃত্তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী আরিফ হোসেন (৩০)। সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জগদীশ দাসের সহযোগী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা লাল বৃত্তে মো. রবুর হোসেন।

বিশেষ প্রতিবেদক
সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় এক প্রতিবন্ধী কিশোরের হাত-পা প্লাস্টিক বেল্ট দিয়ে বেঁধে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতার ছেলের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, ঘটনাটি চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।

নির্যাতনকারি যুবক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী আরিফ হোসেন (৩০)। সে সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জগদীশ দাসের সহযোগী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. রবুর হোসেনের ছেলে।

গত মঙ্গলবার সকালের ৮টার দিকে নগরীর পাঠানটুলা এলাকার রাগিব রাবেয়া মেডিকেল হাসপাতালের গলির মুখের মার্কেটের শরিফ এন্ড রাফি আরিয়ান সুপার শপের সামনে এই নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে স্থানীয়রা। এই নির্যাতনের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন : সিলেটে এক প্রতিবন্ধী কিশোরের হাত-পা বেঁধে নির্যাতন!

ভিডিও সূত্রে জানা গেছে, এক প্রতিবন্ধী কিশোরকে হাত-পা প্লাস্টিক বেল্ট দিয়ে বেঁধে শারীরিক নির্যাতন করছেন এক যুবক। প্রতিবন্ধী কিশোরটি এই নির্যাতন সহ্য করতে না পেরে নিজের মা’কে উদ্দেশ্য করে চিৎকার দিয়ে ডাকছে। হাত-পা প্লাস্টিক বেল্ট দিয়ে বেঁধে রাখার কারণে তার শরীরে ব্যথা অনুভব করছে! এই নির্যাতন থেকে বাঁচার জন্য নির্যাতনকারিদের অনেক আকুতি-মিনতিও করেছে। তবুও তাদের মন গলেনি! বরং সেই যুবকটি তাকে ‘চড় থাপ্পড়’ মেরে গালিগালাজ করছে!

খোঁজ নিয়ে জানা গেছে, নির্যাতনকারি কালো টি-শার্ট পরিহিত যুবক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী আরিফ হোসেন (৩০)। সে সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জগদীশ দাসের সহযোগী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. রবুর হোসেনের ছেলে। ঘটনার সময় তার সাথে আরো দু’জন ছিলো। একজন ভিডিও ধারন করছে, আরেকজ নির্দেশনা দিচ্ছে।

এই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, নির্যাতনের শিকার ছেলেটি একজন প্রতিবন্ধী। প্রতিবন্ধি কিশোরকে চুর বলে নির্যাতন করা হয়েছে। অনেকে তাকে পাগল ‘কাঠাল’ বলে ডাকে। মাঝে মাঝে তাকে এই এলাকায় দেখা যায়।

সেই সময়ে ঘটনাটি অনেকেই দেখেছেন, তবে কেউই প্রতিবাদ করেননি!

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ৫ আগস্টের পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী আরিফ হোসেন স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের একটি ইউনিটে যোগদান করে অতীতের মতো তার অপকর্ম অব্যাহত রেখেছে।

বিষয়টি জানতে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. রবুর হোসেনের মুঠোফোনে কল করলে তার মুঠোফোন বন্ধ দেখায়।

সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জগদীশ দাসের সহযোগী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা লাল বৃত্তে মো. রবুর হোসেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo