মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
হরিপুরে সেনাবাহিনী ও বর্ডাগার্ডের যৌথ অভিযান : সাড়ে ৩ কোটি টাকার চোরাচালান জব্দ

হরিপুরে সেনাবাহিনী ও বর্ডাগার্ডের যৌথ অভিযান : সাড়ে ৩ কোটি টাকার চোরাচালান জব্দ

নিউজ মিরর ডেস্ক
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে সেনাবাহিনী ও বর্ডাগার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথ অভিযান চালিয়েছে। অভিযানে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ করা হয়। পণ্যগুলো নিয়ে আসা হয়েছিল অভিনব কায়দায়।

মঙ্গলবার (২৪ জুন) বিকালে ৪৮ ব্যাটালিয়নের সদর দপ্তরে অনুষ্টিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক।

তিনি জানান, সোমবার রাতে সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতীয় কসমেটিকসের একটি বড় চালান সিলেটে প্রবেশ করছে- এমন গোয়েন্দা তথ্য ছিল বিজিবির কাছে। চোরাকারবারীরা সীমান্তরক্ষীদের নজর এড়াতে অভিনব পন্থা অবলম্বন করে। তারা একটি ট্রাকে কসমেটিকস রেখে বালু দিয়ে ঢেকে দেয়।

পরে হরিপুর এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালানোর সময় বালু ভর্তি ট্রাক দেখে সেটি তল্লাশী করা হয়। বেরিয়ে আসে প্রায় তিন কোটি টাকার বিশাল কসমেটিকসের চালান। চালানটি জব্দ করা হয়েছে।

এছাড়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি, চিনি এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছও জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo