বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
গাজায় গণহত্যা ও ইরানে আগ্রাসী হামলায় এসপায়ার পার্টির নিন্দা

গাজায় গণহত্যা ও ইরানে আগ্রাসী হামলায় এসপায়ার পার্টির নিন্দা

বৃটেনে নিবন্ধিত রাজনৈতিক দল এসপায়ার পার্টির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জুন বুধবার পূর্ব লণ্ডনের পপলার এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেনালী মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলার মাইয়ুম মিয়া তালুকদার ও স্পীকার কাউন্সিলার সুলুক আহমদ ।
সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারন সম্পাদক শেনালী মিয়া ও আর্থিক রিপোট পেশ করেন সৈয়দ হাসান আব্দুল্লাহ তারেক।
আলোচনায় অংশ নেন কাউন্সিলার আব্দুল মান্নান নজরুল, একাউন্টেন্ট নাসির উদ্দিন, কাউন্সিলার গোলাম কিবরিয়া চৌধুরী, কাউন্সিলার সাঈদ আহমদ, কাউন্সিলার সাবিনা আক্তার, হাজী মোহাম্মদ হাবিব, কাউন্সিলার বদরুল চৌধুরী, কাউন্সিলার ইকবাল হোসেন, কাউন্সিলার বেলাল উদ্দিন, শফিকুর রহমান, কাউন্সিলার মোস্তাক আহমদ, কাউন্সিলার আহমেদুল কবির, কাউন্সিলার কবির আহমদ, কাউন্সিলার হারুন মিয়া, কাউন্সিলা আমিন রহমান, সৈয়দ সফর আলী প্রমুখ।
সভায় সাংগঠনিক ও আর্থিক রিপোর্ট অনুমোদন করা হয়। সভায় বক্তারা গাজায় ফিলিস্তিনীদের উপর ইসরাইলী গণহত্যা ও ইরানে হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলী বর্বরতা বন্ধের দাবি জানান। সভায় বক্তারা এসপায়ার পার্টির কার্যক্রম পরিচালনায় সকল সদস্যের সহযোগিতা কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র লুৎফুর রহমান বলেন এসপায়ার পার্টি বিগত ৩ বছরে মেনুফেস্টের শতকরা ৯০ভাগ টার্গেট বাস্তবায়ন করেছে। হাউজিং সমস্যার সমাধানে ৫ হাজার বাড়ি ডেলিভারী দেওয়া হবে। নির্বাচনী অঙ্গীকার বাহিরেও পার্টি সকলের কল্যাণে অনেক কাজ করে যাচ্ছে।
তিনি মানুষের কল্যাণে ও বারার উন্নয়নে সকল কাউন্সিলার, ভলান্টিয়ার ও সদস্যদের এক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo