মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার : গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা

সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার : গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা

গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ বিলাল উদ্দিনকে জড়িয়ে একটি পত্রিকায় প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন গোয়াইনঘাট প্রেসক্লাবসহ গোয়াইনঘাটে কর্মরত সংবাদকর্মীরা।

গতকাল শুক্রবার (২৭ জুন) গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে গোয়াইনঘাটের সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মোঃ বিলাল উদ্দিন একজন সফল ব্যবসায়ী, সমাজসচেতন ব্যক্তি ও পেশাদার সাংবাদিক। বিলাল উদ্দিনের জনপ্রিয়তা ও সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহলের মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে উনার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অনভিপ্রেত ও নিন্দনীয়।

ভবিষ্যতে এসব উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা সংবাদ প্রকাশ থেকে বিরত থেকে সঠিকভাবে পেশাগত দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি অনুরোধ জানান গোয়াইনঘাটের সাংবাদিক নেতৃবৃন্দ।

একইসাথে গোয়াইনঘাটের সাংবাদিকদের সুরক্ষায় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo