শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
বিশ্বজুড়ে রোটারিয়ানরা মানব সেবায় নানামুখী কাজ করে চলেছে: পিডিজি ইঞ্জিনিয়ার এম আব্দুল লতিফ এমপিএইচএফ এমডি

বিশ্বজুড়ে রোটারিয়ানরা মানব সেবায় নানামুখী কাজ করে চলেছে: পিডিজি ইঞ্জিনিয়ার এম আব্দুল লতিফ এমপিএইচএফ এমডি

পিডিজি ইঞ্জিনিয়ার এম আব্দুল লতিফ এমপিএইচএফ এমডি বলেছেন, বিশ্বজুড়ে রোটারিয়ানরা মানব সেবায় নানামুখী কাজ করে চলেছে। দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসা সেবা, শিক্ষা বৃত্তি প্রদানসহ নানামুখী সেবামূলক কার্যক্রমে রোটারিয়ানরা সুদীর্ঘ কাল থেকে অবদান রেখে চলেছে। তিনি বলেন, মানুষ মানুষের জন্য-এই মন্ত্রে দীক্ষিত হয়ে রোটারি ক্লাব সামাজিক সেবামূলক কার্যক্রম করে চলেছে। সবার সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার মন্ত্রে দীক্ষিত হয়ে রোটারিয়ানরা সারা বাংলাদেশে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল সমাজের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন। রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের সদস্যরা রোটারী অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন পদকে ভূষিত হচ্ছেন।
তিনি শনিবার (২৮ জুন) রাতে নগরীর শিবগঞ্জস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের ২০২৪-২৫ বর্ষ সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লাবের সভাপতি রোটারিয়ান পিপি আব্দুর রহমানের সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কো-অডিনেটর এ্যাডমিন ডি৬৫ রোটারিয়ান পিপি কামরুজ্জামান চৌধুরী (রুমান), কো-অর্ডিনেটর ফিনান্স ডি ৬৫ রোটারিয়ান পিপি কবির উদ্দিন আহমদ, রোটারিয়ান পিপি মো. সিদ্দিকুর রহমান পিএইচএফ, রোটারিয়ান পিপি জিয়াউল হক এমপিএইচএফ, রোটারিয়ান পিপি মোঃ তৈয়বুর রহমান আরএফএসএম, রোটারিয়ান পিপি এম এ মুকিত আরএফএসএম, রোটারিয়ান পিপি এম এ রহিম আরএফএসএম, রোটারিয়ান পিপি ইঞ্জিঃ রুহুল আলম পিএইচএফ, রোটারিয়ান পিপি এডভোকেট বদরুল হোসাইন পিএইচএফ, রোটারিয়ান হাসান উদ্দিন চৌধুরী, মেট্রোপলিটন প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল বাছিত, সেক্রেটারী রোটারিয়ান আমিরুল ইসলাম সুমন, রোটারিয়ান আব্দুর রহমান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠান পরিচালনা করেন রোটারিয়ান পিপি নজরুল ইসলাম পিএইচএফ। ভোট অফ থেকন্স দেন রোটারিয়ান পিপি সাব্বির আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান পিপি মো. শামছু উদ্দীন পিএইচএফ। জাতীয় সংগীত পরিবেশন করেন রোটারিয়ান শিশির রঞ্জন সরকার আরএফএসএম। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo