বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু

সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু

নিউজ মিরর ডেস্ক
সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির বাড়ি মৌলভীবাজারের রাজনগরে। তার বয়স প্রায় ৮০ বছর। মঙ্গলবার (১ জুলাই) রাতে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এনিয়ে চলতি দফা করোনায় সিলেটে দুজন মারা গেলেন। এরআগে গত ২৬ জুন আরেকজন মারা গিয়েছিলেন।

বুধবার শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান জানান, মারা যাওয়া ব্যক্তি করোনা ছাড়াও আরও কয়েকটি জটিল রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিলেন।

এদিকে, গত ২৪ ঘন্টায় সিলেটে আরো একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে। ৪১ জনের নমুনা পরীক্ষায় ১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়। এ নিয়ে সিলেটে চলতি দফায় করোনায় আক্রান্ত হলেন ২৫ জন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo