শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটজুড়ে তোলপাড় : লাঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা মিজান

সিলেটজুড়ে তোলপাড় : লাঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা মিজান

নিজস্ব প্রতিবেদক
সিলেট বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এমদাদুল ইসলাম মিজানকে বুধবার সন্ধ্যায় একদল দুর্বৃত্তরা আম্বরখানা থেকে তাকে ধরে নিয়ে ছিনতাইয়ের অপবাদ দিয়ে শারীরিক নির্যাতন করেছে। বর্তমানে সে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। তাকে নির্যাতনের ভিডিও আবার ফেসবুকেও আপলোড করা হয়েছে! অথচ, এই অপবাদের প্রেক্ষিতে অভিযোগও কেউ করলো না! থানায়ও তার বিরুদ্ধে কেউ দিলো না ছিনতাই মামলা!

দলীয় নেতাকে ছিনতাইকারী সাজিয়ে নির্যাতনের ঘটনায় জাতীয়তাবাদী রাজনৈতিক অঙ্গনে সিলেটজুড়ে তোলপাড় চলছে। সাধারণ মানুষের মধ্যেও চলছে তুমুল আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় বিষয়টি তদন্ত করছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল। এ ব্যাপারে খুব তাড়াতাড়ি একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে দলটির নির্ভরযোগ্য একটি সূত্র।

আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা বিষয়টিকে খুব একটি স্বাভাবিকভাবে নিচ্ছেন না। ঘটনার সুষ্ঠ তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জাতীয়তাবাদীদের।

 

 

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo