মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
আজ বৃহত্তর সিলেটের জাতীয়তাবাদী পরিবারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

আজ বৃহত্তর সিলেটের জাতীয়তাবাদী পরিবারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

নিউজ মিরর ডেস্ক
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সর্বস্তরে সফলতা কামনা করে ঈদ পুনর্মিলনী ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ শনিবার (৫ জুলাই) বৃহত্তর সিলেটের জাতীয়তাবাদী পরিবারের সর্বস্তরের নেতাকর্মীর অংশগ্রহণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান সূচি অনুযায়ী আলোচনা সভা শুরু হবে সকাল ১১টায়। দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে দুপুর ১টা ৫০ মিনিটে, যা পরিচালনা করবেন শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের প্রধান ইমাম। পরে জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের স্মরণে এ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিএনপির জাতীয়, জেলা, মহানগর ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী পরিবারের সকলকে যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি’র সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির সম্মানিত সদস্য, সাবেক সংগ্রামী ছাত্রনেতা বদরুজ্জামান সেলিম।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo