মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
আজ সোমবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আজ সোমবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিউজ মিরর ডেস্ক
জরুরী মেরামত ও সংস্কার কাজের জন্য আজ সোমবার (১৪ জুলাই) সিলেট মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবেনা। রবিবার (১৩ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরী সংস্কার ও মেরামত কাজের জন্য সোমবার (১৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১১টা পর্যন্ত ৩৩ কেভি উপশহর ফিডা, ১১ কেভি সেনপাড়া ফিডার ও ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাভুক্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

এলাকাগুলো হচ্ছে, সেনপাড়া, লাকড়ীপাড়া, হাতিমবাগ, শিবগঞ্জ (আংশিক), ভাটাটিকর, সাদিপুর, লামাপাড়া, গোলাপবাগ, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও আশপাশ এলাকা।

নির্বাহী প্রকৌশলী আরও জানান, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ করা হবে। তিনি সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীর প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo