বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে পুলিশের অভিযান : ১৩ লাখ টাকার চোরাই পণ্যসহ ট্রাক জব্দ

সিলেটে পুলিশের অভিযান : ১৩ লাখ টাকার চোরাই পণ্যসহ ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর আম্বরখানায় পুলিশের অভিযানে প্রায় ১৩ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ একটি হাইড্রোলিক ট্রাক জব্দ করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭ টায় বড়শলা বাইপাস এলাকায় কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী একটি ট্রাককে থামার সংকেত দিলে সেটি অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যায়।

পরে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. আব্দুল আজিজ ও সহকারী ইনচার্জ এসআই (নিঃ) মাসুদ মিয়ার নেতৃত্বে পুলিশের দুইটি দল ট্রাকটিকে ধাওয়া করে। পুলিশ আম্বরখানা এলাকায় ব্যারিকেড দিলে চালক ও সহযোগীরা মজুমদারী আবাসিক এলাকায় ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

পরবর্তীতে ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৫ হাজার ৩৬০ প্যাকেট ভারতীয় ওরিও বিস্কুট (মূল্য ৯ লাখ ৭ হাজার ২০০ টাকা), ৯৬ হাজার পিস জিলেট ব্লেড (মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা) এবং একটি হাইড্রোলিক ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-১২৮০) জব্দ করে পুলিশ। তবে ট্রাকটির ইঞ্জিন ও চেসিস নম্বর অস্পষ্ট ছিল বলে জানায় পুলিশ।

ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo