মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র মিলাদ ও দোয়া মাহফিল

সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র মিলাদ ও দোয়া মাহফিল

নিউজ মিরর ডেস্ক
ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (২৩ জুলাই) বাদ আসর সিলেট নগরীর টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সিদ্দিক আলী, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, রেজাউল করিম রুবেল, ইকবাল আহমদ, মিলাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক, মুহিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ আহমদ, প্রচার সম্পাদক, ফয়ছাল আহমদ পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল আহমদ, ত্রাণ বিষয়ক সম্পাদক আইনুল আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাহী আহমদ, সদস্য কালাম আহমদ সুহেল আহমদ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মাসুম আহমদ, সজীব আহমদ, রনি আহমদ প্রমুখ।

মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন টিলাগড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি বোরহান উদ্দিন কাসেমী।

এদিকে বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র উদ্যোগে শিবগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বুধবার (২৩ জুলাই) বাদ আসর সিলেট নগরীর শিবগঞ্জ সৈয়দ হাতি আলী জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র সহসভাপতি সাজ্জাদুর রহমান সাজু, আজিম উদ্দিন রাজু, যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, এনামসহ সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo