মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
রাজা জিসি হাই স্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন

রাজা জিসি হাই স্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন

রাজা জিসি হাই স্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির এক সাধারণ সভা ও কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৭ জুলাই) রাত ৯টায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইজ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে রাজা জিসি হাই স্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির এক কার্যকরি কমিটি গঠন করা হয়।
কমিটির নেতৃবৃন্দরা হলেন, প্রধান উপদেষ্টা বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট মহানগর দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন, কার্যকরি সভাপতি আব্দুস সালাম খান, সহ সভাপতি মো. মাসুম আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ কাদির, অর্থ সম্পাদক শওকত আহমদ ও সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব। উক্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আহ্বান জানানো হয়।
বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মন্নান খানের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন পারভেজের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সামি আহমদ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা একটি কার্যকর নেতৃত্বের প্রত্যাশায় ছিলেন। এই নবগঠিত কমিটির মাধ্যমে ব্যবসায়ীরা একটি সুসংগঠিত প্ল্যাটফর্মে আসতে পারবেন। নেতৃবৃনদ আরো বলেন, দোকান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে মতবিনিময়, সহযোগিতা এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে এই কমিটি কাজ করবে। ব্যবসায়ীদের নানা সমস্যায় যেন কেউ একা না থাকেন, এই নীতিতে এগিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo