সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
নগরীর চৌকিদেখীতে সিএনজির ধাক্কায় ২ শ্রমিক নিহত

নগরীর চৌকিদেখীতে সিএনজির ধাক্কায় ২ শ্রমিক নিহত

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর চৌকিদেখীতে বুধবার মধ্যরাতে একটি সিএনজির ধাক্কায় ২ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দিবাগত মধ্যরাত দেড়টার দিকে চৌকিদিঘী এলাকার পেট্রোল পাম্পের সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে লায়েছ মিয়া (৩৫) এবং বিশ্বনাথের সেলিম মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (২০)। তারা বর্তমানে নগরীর শাহজালাল উপশহর এলাকার সি ব্লকের তেররতন এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত দেড়টার নগরীর চৌকিদিঘী এলাকার পেট্রোল পাম্পের সামনে ট্রাক থেকে রড আনলোড করছিলেন ২ শ্রমিক। কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। এমন সময় পেছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি সিএনজি অটোরিকশা তাদের উপর উঠে গেলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ পলাশ চন্দ্র দাশ এর সত্যতা নিশ্চিত করেছেন । তিনি জানান, রাতে দুর্ঘটনার ২ জন রোগী আসছিলেন। এরমধ্যে একজন হাসপাতালে আসামাত্র মারা গেছেন আর অপরজন চিকিৎসাধিন অবস্থায় মারা যান। দুজনের মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo