সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ১২ পুলিশ সদস্যকে বিদায়ী সংবর্ধনা প্রদান

সিলেটে ১২ পুলিশ সদস্যকে বিদায়ী সংবর্ধনা প্রদান

নিউজ মিরর ডেস্ক
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের বিভিন্ন পদমর্যাদার ১২ জন পুলিশ সদস্যকে বদলিজনীতি বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, সার্কেল এএসপি সায়জুদ্দিন মিয়া, পুলিশ পরিদর্শক প্রশাসন এ টি এম মাহমুদুল হক, পুলিশ পরিদর্শক আঃ রশীদ ও বিদায়ী পুলিশ সদস্যরা।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন আপনারা যারা আজ পুলিশের অন্য ইউনিটে যোগদানের জন্য বিদায় নিচ্ছেন তাদের কার্যক্রমের উপর নির্ভর করে হাইওয়ে পুলিশ তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি।

আপনারা নতুন কর্মস্থলে অধিক সুনাম ও পেশাদারিত্বের সাথে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। আপনারা স্বচ্ছতা ও আন্তরিকতার কাজ করলে যেমনিভাবে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে তেমনিভাবে দেশের সাধারণ মানুষ উপকৃত হবে এবং আপনাদের পরিবার ও আত্মীয়স্বজন সমাজে সম্মানিত হবেন।

অনুষ্ঠান শেষে সকল বিদায়ী পুলিশ সদস্যগনকে ক্রেস্ট তুলে দেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল করিম।

বিদায়ী পুলিশ সদস্যগনের সাথে কথা বলে জানা যায় যে পুলিশের নিম্ন পদমর্যাদার সদস্যদের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা তারা এই প্রথম পেলো। পুলিশ সুপারের এই মহতী উদ্যোগের জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo