সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সিলেট জেলার তৃতীয় মাসিক ধর্মচক্র ও কমিটি গঠন সম্পন্ন

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সিলেট জেলার তৃতীয় মাসিক ধর্মচক্র ও কমিটি গঠন সম্পন্ন

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সিলেট জেলা শাখার তৃতীয় মাসিক ধর্মচক্র ও কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টায় সিলেট নগরীর কালীঘাটস্থ জগন্নাথ জিউড় আখড়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সিলেট জেলা শাখার কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন, টিম লিডার সাগর সরকার, প্রথম সহকারি টিম লিডার বিষ্ণু রবি দাস (রকি), দ্বিতীয় সহাকরি টিম লিডার রতিন্দ্র বৈদ্য, তৃতীয় সহকারি টিম লিডার নির্জয় দাস।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার টিম লিডার দুর্জয় পুরকায়স্থ, সহ টিম লিডার লাকি রানী চন্দ, সিনিয়র সদস্য অরুন, অপু দাস, সঞ্জয় কান্তি দাস, সুকান্ত দাস, দিপু দাস, ইমন চন্দ্র, জনি সরকার, শৈলেন বিশ্বাস, বিধান মালাকার, শুভ মালাকার, অনন্ত মালাকার, জনি দাস, প্রেম লাল প্রমুখ। বিজ্ঞপ্তি
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সিলেট জেলার প্রধান উপদেষ্টা তাপশ তালুকদারের সভাপতিত্বে ও প্রশান্ত দাস নীল এবং বিষ্ণু রবি দাস (রকি) এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান হিমেল মিস্ত্রি। প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মানিক হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান হিমেল মিস্ত্রি বলেন, আমি জানি আপনাদের সিলেট জেলা একটা শান্তিপূর্ণ জেলা আমি মনে করি আপনারা সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর পক্ষে হয় সনাতনদের এগিয়ে নিয়ে যেতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন এবং আমরা আজকে যে টিমটা গঠন করে গেলাম সেই টিমটা যাতে সবার মধ্যে সমানভাবে কাজ করে কারো মধ্যে যে ধর্মীয় কোন অহংকার বা অগ্রবাদিতা সৃষ্টি না করে কারণ আমাদের সনাতন সবসময় শান্তি নিয়ে আসে আমরা কারো প্রতি কোন অবিচার অবহেলা করি না আমারা আমাদের নিজ জায়গায় থেকে কাজ করবো।
প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মানিক হাওলাদার বলেন, সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন একটি ও অরাজনীতি সামাজিক সংগঠন আমাদের মূল লক্ষ হলো আমাদের পুরা বাংলাদেশ ভেঙে পড়া সনাতনী সমাজ ও সাংস্কৃতিক কে ধরে রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমরা দেখেছি আমাদের বর্তমান সমাজের নতুন ছেলে মেয়েদের ধর্মীয় কোন জ্ঞান নেই আমরা একটা লক্ষে আমরা আমাদের স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর সবার মধ্যে ধার্মিক জ্ঞান এবং নিজ নিজ কর্তব্যে তুলে দেওয়ার চেষ্টা করব। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo