সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটসহ ১২ ডেপুটি জেলারের বদলি

সিলেটসহ ১২ ডেপুটি জেলারের বদলি

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেটসহ ১২টি কারাগারের ডেপুটি জেলারদেরকে বদলি করেছে কারা অধিদপ্তর। বুধবার (২২ জানুয়ারি) কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ দ্রুত কার্যকর করা হবে। বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থল দ্রুত গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বদলি হওয়া ডেপুটি জেলাররা হলেন মনির হোসেনকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ও মনিরুল হাসানকে পিরোজপুর জেলা কারাগার থেকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ, জান্নাতুল ফেরদৌসকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে, আবু ইউসুফকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দিনাজপুর জেলা কারাগারে, মো. বিলাল উদ্দীনকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে, শাহনাজ বেগমকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে, তোফায়েল আহমেদ খানকে খাগড়াছড়ি জেলা কারাগার থেকে মাদারীপুর জেলা কারাগারে, সজীব কুমার সাহাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে গাজীপুর জেলা কারাগারে, মো. নাসির উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২, মোসা. মোতাহারা খাতুনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, জান্নাতুল রাকিবাকে বগুড়া জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এবং রোখসানা ইয়াসমিনকে দিনাজপুর জেলা কারাগার থেকে বগুড়া জেলা কারাগারে বদলি করা হয়েছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo