সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সাহসী সাংবাদিকতায় সম্মাননা পেলেন শ্যামল সিলেট’র আজমল আলী

সাহসী সাংবাদিকতায় সম্মাননা পেলেন শ্যামল সিলেট’র আজমল আলী

নিউজ মিরর ডেস্ক
দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সিনিয়র স্টাফ ফটো সাংবাদিক মোঃ আজমল আলী ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকার জন্য এই স্বীকৃতি ও সম্মাননা দিয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

রোববার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ প্রমুখ।

মো. আজমল আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। বর্তমানে দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সিনিয়র স্টাফ ফটো সাংবাদিক হিসেবে কর্মরত আছেন। তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ২০২৪ এর ৩ আগস্ট পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo