বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
‘ফ্লাইট এক্সপার্ট’ বন্ধের ঘটনায় সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস’র বিবৃতি

‘ফ্লাইট এক্সপার্ট’ বন্ধের ঘটনায় সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস’র বিবৃতি

উড়োজাহাজের অনলাইন টিকিট বুকিং প্রতিষ্ঠান ‘ফ্লাইট এক্সপার্ট’ বন্ধের ঘটনায় বিপাকে পড়েছে দেশের বেশ কিছু ছোট ও মাঝারি টিকিট বিক্রেতা প্রতিষ্ঠান ও গ্রাহকরা। আগাম টিকেট কেটে রাখার পরিবর্তে জমা দেওয়া টাকা ফেরত নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সম্প্রতি দেশের বিভিন্ন গনমাধ্যমে এমন সংবাদ প্রচারিত হয় যে, ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে আগাম কেটে রাখা উড়োজাহাজের টিকিট রিফান্ড করা শুরু করেছে সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। এমনকি অফিস বাইরে থেকে তালা লাগিয়ে ভিতরে বসে সব পিএনআর (যাত্রীদের নামের রেকর্ড) রিফান্ড করারও অভিযোগ উঠেছে। এছাড়া ‘ফ্লাইট এক্সপার্ট’ বন্ধ হওয়ার ব্যাপারে সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস আগে থেকেই জানতো, এমন ভিত্তিহীন তথ্যও সংবাদে উল্লেখ করা হয়। এমন প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের স্বত্বাধিকারী মোতাহার হোসেন বাবুল। গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিবৃতিতে তিনি জানিয়েছেন, ব্যাবসা জনিত কারণে ‘ফ্লাইট এক্সপার্ট’ এর সাথে অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো ব্যবসা পরিচালনা করেছে সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। কিন্তু ‘ফ্লাইট এক্সপার্ট’ বন্ধ হওয়ার পর অন্যান্য প্রতিষ্ঠানের মতোই ক্ষতিগ্রস্থ হয়েছে সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। এমনকি ‘ফ্লাইট এক্সপার্ট’ এর কাছে সোমা ইন্টারন্যাশনালের বড় অংকের টাকা পাওনা রয়েছে। এ ব্যাপারে গত ২রা আগষ্ট সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস কর্তৃপক্ষ সিলেট কতোয়ালী মডেল থানা ও ঢাকার পল্টন থানায় পৃথক দুটি সাধারণ ডায়রী (জিডি) করেছে। (পল্টন থানা জিডি নং- ৯৪, সিলেট কোতোয়ালী থানা জিডি নং- ১২২)। যাত্রীদের টিকিটের টাকা নিয়ে উদ্বিগ্ন প্রতিষ্ঠানটি। এমন পরিস্থিতিতে সোমা ইন্টারন্যাশনালের নাম জড়িয়ে অপ-প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোতাহার হোসেন বাবুল। তিনি বলেন, দীর্ঘদিন যাবত সুনামের সাথে ব্যাবসা পরিচালনা করে আসছে সোমা ইন্টারন্যাশনাল। তবে সম্প্রতি প্রকাশিত খবরের মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণœ করা হচ্ছে বলেও জানান তিনি। এমতাবস্থায়, প্রকৃত ঘটনা অনুসন্ধানপূর্বক যথাযথ সংবাদ প্রকাশ এবং এর ফলশ্রুতিতে যেনো নিরপরাধ ব্যাক্তি কিংবা প্রতিষ্ঠান যেনো ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে সজাগ দৃষ্টিরাখার আহবান জানিয়েছেন তিনি। – প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo