বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:২০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
বইমেলার নামে আওয়ামী দোসরদের সাংস্কৃতিক বিপ্লবের অপচেষ্টা রুখে দিতে হবে

বইমেলার নামে আওয়ামী দোসরদের সাংস্কৃতিক বিপ্লবের অপচেষ্টা রুখে দিতে হবে

https://newsmirror24.news/

৭ই ফেব্রুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি সিলেট শহীদ মিনারে সিলেট একুশে বইমেলার নামে আওয়ামী পদলেহনকারীদের সাংস্কৃতিক বিপ্লবের অপচেষ্টা বন্ধের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে মানববন্ধন করেছে সিলেটের সচেতন ছাত্র-জনতা।

বৃহস্পতিবার বিকেল ৪টায় এই মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
সমাজকর্মী হাসান আহমদ সানির পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী নাহিদ আহমদ তালুকদার, প্রতয় সমাজ কল্যাণ সংঘ সাধারণ সম্পাদকে ইয়াসিন মান্না, ছাত্রনেতা ফাহিমুর রহমান ফাহিম, ইমরান চৌধুরী প্রমুখ।

মাববন্ধনে নেতৃবৃন্দ বলেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করেছি পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট রেজিমের উচ্ছিষ্টভোগী দোসরচক্র ভাষার মাসে আমাদের প্রাণের শহীদ মিনারে বইমেলার নামে পুন:উত্থানের চেষ্টায় লিপ্ত। ৭ই ফেব্রুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি প্রকাশক পরিষদের ব্যানার ব্যবহার করে পলাতক হাসিনা সরকারের পালিত সাহিত্য সন্ত্রাসী চক্র সিলেট একুশে বইমেলা নামকরণ করে সাংস্কৃতিক বিপ্লবের তৎপরতা চালাচ্ছে বলে আমরা মনে করি। যে সিলেট শহরে তুরাব-রুদ্ররা প্রাণ বিলিয়ে দিয়েছে সেই পুন্যভুমিতে আমরা আওয়ামীলীগের সুবিধাভোগীদের বরদাসত করতে পারিনা।

আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানাচ্ছি অনতিবিলম্বে সিলেটের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই আওয়ামী জাহেলিয়াতের পদলেহনকারীদের সকল অপেচেষ্টা বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে, অন্যথায় আমরা সচেতন ছাত্র-জনতা সিলেটবাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে এবং আমরা যেকোনো মুল্যে সিলেট নগরী থেকে আবু সাইদ-ওয়াসিম-মুগ্ধ-তুরবাদের খুনি আওয়ামিলীগ এবং তাদের দোসরদের শিকড় উপড়ে ফেলবো।-প্রেস-বিজ্ঞপ্তি।

 

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo