সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৭

গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৭

গোয়াইনঘাট সংবাদদাতা
গোয়াইনঘাটের নৌপথে চাঁদাবাজির মামলায় সমন্নয়ক পরিচয়দানকারী আজমল হোসেনসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। রোববার দিবাগত রাত ৩টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আজমল হোসেন গোয়াইনঘাটে সবকটি নদী পথে নৌকা আটকিয়ে চাঁদাবাজি করতো। সে এসব মামলার প্রধান আসামি। আজমল উপজেলার লেঙ্গুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে। এছাড়াও আটক অপর আসামীরা হলেন, উপজেলার লেঙ্গুড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে সুলতান আহমদ, ফয়জুর রহমানের ছেলে বিল্লাল মেম্বার, মৃত মুসাব্বিরে ছেলে সুবহান, ফারুক আহমেদের ছেলে শাকিল, মৃত ফজু রহমানের ছেলে ফারুক মিয়া ও মৃত আব্দুল মুসাব্বিরের ছেলে মৌলভী ফয়সল আহমদ।

জানা যায়, আজমলের নেতৃত্বে একটি সন্ত্রাসী সিন্ডিকেট নৌপথে নৌকা ও ভলগেট আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের জনৈক ব্যক্তি গোয়াইনঘাট থানায় মামলা (নং-১৩ (০৭-০৭-২৫) দায়ের করেন।

র‌্যাব-৯ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে আজমলসহ ৭ জনকে গ্রেফতার করে র‌্যাব। পরে রোববার দুপুরে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ বলেন, গোয়াইনঘাট থানায় দায়েরকৃত একটি চাঁদাদাজির মামলায় ৭ জনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছেন র‌্যাব-৯ এর কর্মকর্তারা। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo