শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সাদাপাথর কান্ড : ফেঁসে গেলেন সেই ভাইরাল মোকাররিম

সাদাপাথর কান্ড : ফেঁসে গেলেন সেই ভাইরাল মোকাররিম

নিউজ মিরর ডেস্ক
সিলেটের সাদাপাথর লুটপাট নিয়ে ফেসবুক লাইভে একাধিকবার সাংবাদিকদের নিয়ে কটূক্তি ও লুট হয়নি দাবি করে ভাইরাল হওয়া মোকাররিম আহমেদের নাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লুটকারীদের তালিকায় যুক্ত করা হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মোকাররিম ভোলাগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি কোম্পানিগঞ্জ উপজেলার ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক ও জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া নয়া সড়ক মাদরাসার শিক্ষক। তাছাড়া তিনি নিজেকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত বলে দাবি করেন।

সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন সংগঠনে সম্পৃক্ত থাকার দাবি করা মোকাররিম আহমেদ শুরু থেকেই সাদাপাথর লুটের অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে আখ্যা দেন। কিন্তু দুদকের তালিকায় নাম আসার পর তার এ বক্তব্য ঘিরে দেখা দিয়েছে নানা রহস্য।
বিজ্ঞাপন

দুদকের তালিকায় নাম দেখে জনমনে প্রশ্ন উঠছে! তাহলে কি তিনি শুধু ‘ভাইরাল’ হতে চেয়েছিলেন, নাকি এর পেছনে কোনো গোপন উদ্দেশ্য ছিল?

এ বিষয়ে মোকাররিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দুদকের তালিকায় আমার নাম দেখে আমি হতবাক হয়েছি। যেখানে পাথর সম্বন্ধে আমার ন্যূনতম ধারণা নেই সেখানে আমাকে জড়ানো হয়েছে। আমি একজন মাদরাসার শিক্ষক। পাশাপাশি আমি বিভিন্ন সামাজিক কাজে জড়িত আছি। সাদাপাথর গিয়ে আমি একটা ভিডিও আপলোড করি এবং সাদাপাথর পর্যটন স্পটে পাথর লুট হয়নি বলে ভিডিওতে উল্লেখ করি। সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।’

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo