বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটবাসীর স্বার্থে সেটেলমেন্ট প্রেস স্থানান্তরের সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান

সিলেটবাসীর স্বার্থে সেটেলমেন্ট প্রেস স্থানান্তরের সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান

নিউজ মিরর ডেস্ক
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (২০ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, সিলেট একটি প্রবাসী অধ্যুষিত বিভাগীয় শহর। একজন প্রবাসী মাত্র কয়েক দিনের জন্য দেশে আসেন। এই সময়ের মধ্যে তাদের জায়গা-জমির কাগজপত্র সংগ্রহ করতে হয়। কিন্তু সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস যদি ঢাকায় চলে যায়, তাহলে মানুষের দুর্ভোগ আরোও বাড়বে। প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার হচ্ছে দ্রুত সেবা পাওয়া। সিলেট থেকে প্রেস ঢাকায় স্থানান্তর হলে সিলেটবাসীর দুর্ভোগ বাড়বে। বিষয়টি বিবেচনায় নেয়া প্রয়োজন। যেখানে নাগরিকের সেবা নিশ্চিত করার কথা, সেখানে বিড়ম্বনা সৃষ্টি করা ঠিক হবে না। এই বিষয়টি সিলেটের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তর করলে সমগ্র সিলেটবাসী বিপাকে পড়বেন।

তাই বিষয়টি বিবেচনা করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সিলেটবাসীর স্বার্থে এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। সিলেটের মানুষের কথা চিন্তা করে এধরণের সিদ্ধান্ত বাতিল করার আহবান জানাচ্ছি। কর্তৃপক্ষের কাছে আহবান যে, সিলেটবাসীর স্বার্থে এধরনের সিদ্ধান্ত থেকে সরে আসেন।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo