সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
এমসি ও সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে যুবদল নেতা উমেদের অভিনন্দন

এমসি ও সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে যুবদল নেতা উমেদের অভিনন্দন

নিউজ মিরর ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট এমসি কলেজের নবগঠিত কমিটির সভাপতি খান মোহাম্মদ সামি, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ ও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রোমেল আহমদ রাসেলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এক বিবৃতিতে ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটিকে এ অভিনন্দন জানান।

বিবৃতিতে তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাস্টিস শাসন ব্যবস্থার পতনের পর আমরা ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। যাদের আত্মত্যাগে আমাদের আজকের বাংলাদেশ সেসকল শহীদদের রেখে যাওয়া আমানত রক্ষা আজ ছাত্রদল নেতৃবৃন্দের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

তাই, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষার্থীদের অধিকারকেন্দ্রিক নতুন ধারার ছাত্র রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত তৈরিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমসি কলেজ ও সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমি আশা করি নবনির্বাচিত নেতৃবৃন্দের সুদক্ষ নেতৃত্বে এমসি ও সরকারি কলেজ ছাত্রদলের গৌরবময় জৌলুশ আবারও ফিরে আসব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে সৈনিকেরা সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo