সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ৪ দিন ধরে ব্যাংক কর্মকর্তা বাবুল নিখোঁজ

সিলেটে ৪ দিন ধরে ব্যাংক কর্মকর্তা বাবুল নিখোঁজ

নিউজ মিরর ডেস্ক
সিলেট মহানগরীর শিববাড়ী এলাকা থেকে চারদিন ধরে মো. মফিজুর রহমান বাবুল (৪৭) নামের এক ব্যাংক কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় তার ভাগনে মো. কামরুজ্জামান মাছুম গত ১১ সেপ্টেম্বর মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা যায়, গত ১০ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে মো. মফিজুর রহমান বাবুল সিলেট মহানগরীর শিববাড়ীস্থ পাঠানপাড়া নতুন মসজিদ সংলগ্ন নিজ বাসা থেকে কর্মস্থল তাজাপুর ন্যাশনাল ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ হওয়ার সময় মো. মফিজুর রহমান বাবুলের পরনে ছিল ছাই রঙের টি-শার্ট ও জিন্স প্যান্ট। তার গায়ের রঙ কালো এবং মুখভর্তি সাদা-কালো দাঁড়ি রয়েছে।

পরিবারের সদস্যরা সমাজের হৃদয়বান ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি মো. মফিজুর রহমান বাবুলের সন্ধান পান, তাহলে ০১৩১৮৭০৫৭৫২, ০১৯৭৩৩৮৯৬৮০৩ ও ০১৯১১-৯৪৪৮৭০ নম্বরে যোগাযোগ করার জন্য। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo