শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
“মানবতার দৃষ্টির উৎসবে সিটি আদর্শ ফাউন্ডেশন”

“মানবতার দৃষ্টির উৎসবে সিটি আদর্শ ফাউন্ডেশন”

“মানবতার দৃষ্টির উৎসবে সিটি আদর্শ ফাউন্ডেশন”

মানবতার আলো কখনো নিভে যায় না—আজ সেই আলোয় ভরে উঠেছিল সিটি মডেল স্কুল প্রাঙ্গণ। সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, যেখানে চিকিৎসা সেবা গ্রহণ করেন প্রায় পাঁচ শতাধিক মানুষ। রোগীদের হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যে চোখের চশমা ও প্রয়োজনীয় ঔষধ। পাশাপাশি, ৮০ জনের অধিক ছানি রোগীর জন্য ফ্রি অপারেশনের বিশেষ ব্যবস্থা করা হয়, যা নতুন দৃষ্টি পাওয়ার আশ্বাস জাগায় তাদের হৃদয়ে।

এই মহৎ আয়োজনের সার্বিক পৃষ্ঠপোষকতা করেন সিটি আদর্শ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন। তাঁর নেতৃত্বে মানবতার পথচলা যেন আরও এক ধাপ এগিয়ে গেল।

শুধু পৃষ্ঠপোষকতাই নয়, এই আয়োজন সফল করতে যাদের নিবেদিত প্রাণ শ্রম অবিস্মরণীয়, তারা হলেন সিটি মডেল স্কুলের শিক্ষকবৃন্দ, সিটি মডেল স্কাউট দল এবং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সদস্যরা। সারাদিন তারা অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসা সেবার প্রতিটি ধাপকে সহজ ও প্রাণবন্ত করে তুলেছেন।

আয়োজকদের পক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন জানান, সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন—ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে আরও অনেক চোখ খুঁজে পায় আলো, আরও অনেক জীবন খুঁজে পায় স্বপ্ন দেখার দিশা।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo