বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:২১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
রিজেন্ট পার্ক রিসোর্টকাণ্ড : ছাত্রদল নেতাসহ ৩০৬ জনের বিরুদ্ধে মামলা

রিজেন্ট পার্ক রিসোর্টকাণ্ড : ছাত্রদল নেতাসহ ৩০৬ জনের বিরুদ্ধে মামলা

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেটের দক্ষিণ সুরমায় রিজেন্ট পার্ক ও রিসোর্টকাণ্ডে ৬ জনের নাম উল্লেখসহ ৩ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রিজেন্ট পার্ক ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বাদী হয়ে এসএমপির মোগলাবাজার থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, রিজেন্ট পার্ক ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এসএমপির মোগলাবাজার থানায় ৬ জনের নামোল্লেখ করে ও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা রেখে দন্ডবিধির ১৪৪, ৪৪৭, ৪৪৮, ৪২৭, ৪৩৬, ৩৭৯, ৩৪ ধারায় মামলা দায়ের করেন।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, মামলায় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহকে প্রধান আসামী করা হয়েছে।

এছাড়াও আলাউদ্দিন ফারাবি, সানোয়ার বখত রাহিন, হুসাইন আহমদ, কবির আহমদ, সুমন আহমদকে আসামি করা হয়েছে। তারা সকলেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

এর আগে, গত রোববার (১৯ ডিসেম্বর) দক্ষিণ সুরমার সিলাম এলাকায় অবস্থিত রিজেন্ট পার্ক ও রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এলাকাবাসী অভিযান চালায়। এসময় ১৬ জন স্কুল-কলেজের শিক্ষার্থীকে আটক করেছে এলাকাবাসী। পরে পরিবারের লোকজনকে ডেকে এনে তাদের উপস্থিতিতে ৮ তরুণ-তরুণীকে বিয়ে দেয়া হয়েছে। এদের মধ্যে ৩টি বিয়েতে জনের ১০ লাখ করে ৩০ লাখ টাকা দেনমোহর বিয়ে দেয়া হয় এবং একটি বিয়েতে ১২ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন করা হয়।

বিয়ে দেয়া চারজনের মধ্যে -সিলেটের দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানীনগর উপজেলার বাসিন্দা রয়েছেন। এছাড়া বাকী ৮ জনকে পরিবারের জিম্মায় দেয়া হয়।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo