সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ভাঙচুরের ঘটনায় বাসদের দুই নেতা গ্রেফতার

সিলেটে ভাঙচুরের ঘটনায় বাসদের দুই নেতা গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
সিলেটে নগরে ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ মিছিল থেকে যানবাহন ভাঙচুরের ঘটনায় দায়ের করা দুটি মামলায় বাসসের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় তাদের আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করা হয়। পরে তাদের সিলেট কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের দুইটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন বাসদ সিলেট জেলার আহবায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালক।

এর আগে দুপুর ১২ টায় ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি প্রদানের দাবিতে সমাবেশে ছিলেন এই দুই নেতা। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম।

বাসদ নেতা নাজিকুল ইসলাম রানা বলেন, সম্পূর্ণ ভূয়া মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। যেদিনের ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে সেদিন কমরেড আবু জাফর ঢাকায় একটি কনফারেন্সে অংশ নিচ্ছিলেন। সেই কনফারেন্সে সরকারের দুই উপদেষ্টাও উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo