
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রমেশ চন্দ্র তালুকদার। শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।’ ‘দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি সনাতনী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আমি বিশ্বাস করি, এই উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহাবস্থানের চেতনা আরও শক্তিশালী করবে এবং একটি শান্তিপূর্ণ, বৈচিত্র্যময় ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে।’
উল্লেখ্য, রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসব।-বিজ্ঞপ্তি।