শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
এখনও অধরা কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের ডেভিল আব্দুল হক!

এখনও অধরা কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের ডেভিল আব্দুল হক!

লাল গোল বৃত্তে কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের ডেভিল আব্দুল হক!

বিশেষ প্রতিবেদক
ডেভিল আব্দুল হক। পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যতম লুটেরা কোম্পানীগঞ্জের আওয়ামী লীগ এক নেতা। কোম্পানীগঞ্জের মৃত আব্দুল মনাফের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক তিনি। একাধিক মামলার আসামী ডেভিল আব্দুল হক বর্তমানে পরিবার নিয়ে বসবাস করছেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন বুড়দেও এলাকায়। বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সময় কোম্পানীগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার মামলার অন্যতম আসামী তিনি।

আওয়ামী লীগ সরকারের আমল থেকেই তার রয়েছে লাঠিয়াল বাহিনী। হুমকি, জায়গা দখল, বাসা দখল, অস্ত্র-মাদক ব্যবসা, চোরাচালান, নদী থেকে বালু এবং পাথরে চাঁদাবাজি, এলসি ব্যবসায় প্রতারণা, নিরীহ মানুষদের মামলা দিয়ে ফাঁসানো, থানা এবং উপজেলা অফিসে দালালিসহ বিস্তর অভিযোগ ডেভিল আব্দুল হকের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের আমলে তার হামলা, মামলা এবং অত্যাচারে কোম্পানীগঞ্জের অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এসব অপকর্ম করে সে আজ কয়েক কোটি টাকার মালিক। এসব অপকর্মের টাকার ভাগও পেতেন সিলেট জেলা আওয়ামী লীগের কয়েকজন হাইপ্রোফাইল নেতারা।

আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও সে তার অপরাধের ধারাবাহিকতা এখনও চালিয়ে যাচ্ছে। বর্তমানে উপজেলার স্থানীয় ক’জন বিএনপি নেতার শেল্টারে সে কোম্পানীগঞ্জ উপজেলায় প্রকাশ্যে চলাফেরা করছে।

অদৃশ্য কারণে তাকে প্রশাসনও গ্রেফতার করছে না। কোম্পানীগঞ্জের স্থানীয় সাংবাদিকরাও তার ভয়ে মুখ খুলছেন না। কারণ সে কোম্পানীগঞ্জের আতঙ্ক। এতে ক্ষুব্ধ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলার স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি প্রশাসন এবং স্থানীয় ক’জন বিএনপি নেতার ছায়ায় এখনও অধরা কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের ডেভিল আব্দুল হক! তবে প্রতিবাদ করছেন জামায়াত নেতারা।

বিস্তারিত আসছে….

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo