শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
‘তারুণ্যই শক্তি’ সামাজিক সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত

‘তারুণ্যই শক্তি’ সামাজিক সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত

সমাজ সেবক জাহিদ খাঁনকে হুমকির প্রতিবাদ

‘তারুণ্যই শক্তি’ সামাজিক সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী যুক্তরাষ্ট্র প্রবাসী জাহিদ খাঁন’কে হুমকির প্রতিবাদে নগরীর জিন্দাবাজারস্থ জাহিদ খানের বাড়ি এবং মার্কেটের সম্মুখে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ‘তারুণ্যই শক্তি’ সামাজিক সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইব্রাহিম আহমেদ রাদ এর পরিচালনায় মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন সামাজিক সংগঠন ‘তারুণ্যই শক্তি’র সভাপতি ইব্রাহিম নীল।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘তারুণ্যই শক্তি’ সামাজিক সংগঠনের উপদেষ্টা জাহিদ খাঁনের ঘরবাড়ি-মার্কেট পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। ‘আমরা কারো বিরুদ্ধে নই, বরং অন্যায়ের বিরুদ্ধে। আমরা একজন সম্মানিত প্রবাসী নাগরিকের নিরাপত্তা ও সম্মানের পক্ষে দাঁড়িয়েছি।’ সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানাচ্ছি।

হুমকি দাতারা যে দলেরই হোক না কেন, অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে বলে দাবি জানিয়েছেন মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দরা।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সামাজিক সংগঠন ‘তারুণ্যই শক্তি’র সাধারণ সম্পদক খাঁন রাফি, রায়হান ইসলাম, ইসলাম উদ্দীন, তুহিন হাসান, আবুল কাশেম নয়ন, আব্দুস শহীদ, ইব্রাহীম মিয়া, ফাহিমা বেগম, জাকির, আব্দুল কাইয়ুম সাগর, মাইসা, সঞ্জয়, মাহবুব আলম সানি, আশরাফ আহমেদ, রনি আলম, মমশাদ হোসেন রিফাত।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন, সৈয়দ কামরুল ইসলাম উজ্জল, রফিকুল ইসলাম, সালাম মিয়া, তাহের ইসলাম, নোমান বিন কামাল, নজরুল ইসলাম, শহিদ খান, হোসেন আহমদ রাসেল প্রমুখ।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার নিউইয়র্কের জে এফ কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সফরসঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেন ও তাসনিম জারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত হামলার শিকার হয়েছেন। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে বিমানবন্দরে লাঞ্চিত করার প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলাকারি সিলেটের জকিগঞ্জের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্র প্রবাসী যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী পরিচয় তুলে ধরে প্রতিবাদ এবং মামলা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী জাহিদ খাঁন। এই পোস্ট দেখে যুক্তরাষ্ট্র প্রবাসী যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী নিউইয়র্ক সময় রাত ৯ টায় নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে জাহিদ খাঁনকে একা পেয়ে প্রতিবাদি পোস্ট করায় তার উপর হামলা ও তাকে চাকু দিয়ে হত্যার হুমকি দেয়। জাহিদ খাঁন বিষয়টি তাৎক্ষনিক নিউইয়র্ক পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে এসে এর সত্যতা পেয়ে নিউইয়র্ক সময় রাত সাড়ে ৯ টায় যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরীকে গ্রেফতার করে নিয়ে যায়।

এই প্রতিবাদের পর থেকেই প্রবাসী যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরীর অনুসারিরা দেশ এবং বিদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রবাসী জাহিদ খানের ক্ষতি করার হুমকি এবং তার সিলেটের পৈত্রিক সম্পত্তি বাড়িঘর এবং মার্কেট আগুন দিয়ে পুড়িয়ে দিবে বলে হুমকি অব্যাহত রেখেছেন।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo