বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
বিগত দিনে যারা চেম্বারকে বিতর্কিত করেছেন ভোটের মাধ্যমে তাদেরকে জবাব দিতে হবে

বিগত দিনে যারা চেম্বারকে বিতর্কিত করেছেন ভোটের মাধ্যমে তাদেরকে জবাব দিতে হবে

আসন্ন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচন ২০২৫-২৭ উপলক্ষে দক্ষিণ সুরমার সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে “সিলেট ব্যবসায়ী ফোরাম” এর এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে দক্ষিণ সুরমার ব্যবসায়ীদের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামীর চেম্বার হবে ব্যবসায়ীবান্ধব। বিগত দিনে যারা চেম্বারকে বিতর্কিত করেছেন এবং চেম্বারকে নিজের ব্যক্তিগত অফিস মনে করতেন। এখন সময় এসেছে ভোটের মাধ্যমে তাদেরকে জবাব দিতে হবে। এবারের চেম্বার নির্বাচনে সিলেট ব্যবসায়ী ফোমের প্রার্থীরা বিজয়ী হলে ব্যবসায়ী কল্যাণে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি। বক্তারা আরো বলেন, চেম্বারের নির্বাচন কেবল পদ-পদবির প্রতিযোগিতা নয়, এটি ব্যবসায়ীদের অধিকার, প্রণোদনা, অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্যিক নীতিনির্ধারণের সঙ্গে সরাসরি সম্পর্কিত। সিলেটের ব্যবসায়ীরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসেন, তবে চেম্বার নির্বাচনে সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় লাভ করবেন।
রড-সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রফেসর মো. মজনু মিয়ার সভাপতিত্বে ও চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদের চৌধুরী এবং সাবেক পরিচালক আলীমুল এহসান চৌধুরীর যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত এহতেশাম-এনাম-নাফিস প্যানেলের প্রেসিডেন্ট পদপ্রার্থী এহতেশামুল হক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী এনামুল কুদ্দুস চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মো. নাফিস জুবায়ের চৌধুরী, পরিচালক প্রার্থী আব্দুর রহমান রিপন, মোতাহার হোসেন, আব্দুল হাদী পাবেল, সৈয়দ জাহিদ উদ্দিন, ইমরান হোসাইন, মো. আবুল কালাম, খন্দকার কাওসার আহমদ রবি, মো. মাজাহারুল হক, মো. নাহিদুর রহমান, কামরুল হামিদ, শামসুর রহমান কামাল, আবু সুফিয়ান প্রমুখ। এছাড়াও ব্যবসায়ীবৃন্দ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo