সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
৩১ দফা বাস্তবায়নে টুকেরবাজারে প্রচার মিছিল

৩১ দফা বাস্তবায়নে টুকেরবাজারে প্রচার মিছিল

নিউজ মিরর ডেস্ক
কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের পক্ষে সিলেট নগরীর টুকের বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফার পক্ষে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে টুকের বাজার থেকে শুরু হয়ে ৩১ দফার এই প্রচার মিছিলটি তেমুখীতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা শায়েস্তা রহমান সানির সভাপতিত্বে এবং শ্রমিক দল নেতা সিরাজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেম্বার আব্দুল মালেক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুদরত উল্লাহ, শ্রমিক নেতা সিরাজ আহমদ, ইসলাম উদ্দিন, বোরহান উদ্দিন ইমন, খালেদ আহমদ, নুরুল আলম, মো. এহিয়া, কছির মিয়া, মোহাম্মদ শামসুল ইসলাম, জহির আহমেদ, আব্দুল হাই, জামাল মিয়া, ফয়সাল আহমদ, সারিয়া আহমদ জয়, নুরেশ আহমদ, শাহিন মিয়া প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo