সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
লায়ন্স ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে চা বাগান পরিবারের শিশুদের ফ্রি খৎনা

লায়ন্স ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে চা বাগান পরিবারের শিশুদের ফ্রি খৎনা

লায়ন্স ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে অক্টোবর সেবা মাস উপলক্ষ্যে চা বাগানের অসহায় পরিবারের ১০জন শিশুকে সুন্নতি ইব্রাহিম খৎনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় ৬নং ওয়ার্ড সংলঘ্ন মালনিছড়া চা বাগানের চিতলমাটির পঞ্চায়েত কমিটির সভাপতির বাসভবনে এই সুন্নতি খৎনার আয়োজন করা হয়। খৎনা শেষে শিশুদের মা-বাবার হাতে ফ্রি ঔষধপত্র প্রদান করা হয়।
খৎনা ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবিক ডাক্তার হিসেবে খ্যাত ডা. খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ডা. মুতাসিম, সুদৃষ্টি সামাজিক সংগঠন সিলেট মহানগরের সভাপতি নজির আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আর.সি (এইচ.কিউ) লায়ন মনসুর আলম চৌধুরী, পাস প্রেসিডেন্ট লায়ন রোজিনা আক্তার শিপা, সেক্রেটারী লায়ন কার্তিক পাল, কোষাধ্যক্ষ লায়ন মাহফুজ আহমদ, সদস্য রুনা লায়লা, লায়ন সেলিনা আক্তার লুনা, লায়ন মেহেদী হাসান, লায়ন ফয়সল আহমদ, লায়ন আব্দুর রহমান, সমাজসেবক দুলাল রেজা। এছাড়াও চিতলমাটি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, লায়ন্স ক্লাব সমাজের সবচেয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আজকের খৎনা আয়োজনটি আমাদের সেবামূলক কার্যক্রমের একটি অংশ। শিশুদের জন্য এই ধরনের আয়োজন তাদের শারীরিক ও ধর্মীয় শিক্ষার সঙ্গে সঙ্গে সমাজের প্রতি দায়বদ্ধতা গড়ে তোলে। তারা আরো বলেন, শিশুদের খৎনা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং স্বাস্থ্যগত প্রক্রিয়া। আমরা চাই সমাজের প্রত্যেকটি শিশু নিরাপদ ও সুস্থভাবে এই মৌলিক রীতি পালন করতে পারে। আমাদের ক্লাব এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo